বাবা অসুস্থ থেমে নেই পুত্র

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৮:২২

বাবা টাইফয়েডে আক্রান্ত হয়ে অসুস্থ প্রায় ২০ দিন। এই ২০ দিনে বাবার হয়ে এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নিয়ে যাচ্ছে শরীয়তপুর- ১ আসনের সাংসদ পুত্র দানিব বিন ইকবাল। 

বাবা মো: ইকবাল হোসেনের অনুপ্রেরণায় শরীয়তপুরের পালং এবং জাজিরায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও সাধারণ মানুষের খোঁজ নিতে ইউনিয়ন থেকে ইউনিয়নে ছুটে বেড়াচ্ছে দানিব।
 
জানা যায়, পালং জাজিরার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ছাড়াও দিন মজুর, রিকশা ও ভ্যান চালকদের আর্থিকভাবে সাহায্য করছেন দানিব। পাশাপাশি সরকার দলীয় জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সাথে নিয়ে একনিষ্ঠ হয়ে পালং জাজিরার সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের খবরাখবর নিচ্ছে।

দানিব বিন ইকবাল বলেন, শেখ হাসিনা মানেই মানবতা শেখ হাসিনা মানেই ভালবাসা। জননেত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে মানবতার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তাঁর কর্মের মাধ্যমে। তিনি করোনাকালীন সময় ছাড়াও আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ সকলের পাশে ছিলেন আছেন এবং থাকবেন সর্বদা। 

ইত্তেফাক/এমএএম