অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে তা সব নাগরিককে বিনা মূল্যে দেবে অস্ট্র্রেলিয়া। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তিও করেছে দেশটি। চুক্তির ফলে টিকা বাজারে আসার শুরুতেই পাবে অস্ট্রেলিয়া। দেশের ২ কোটি ৫০ লাখ জনগণের জন্য এ টিকা দেওয়া বাধ্যতামূলক করা হবে। অস্ট্রেলিয়ার সরকার ধারণা করছে, দেশ থেকে ভাইরাস নির্মূলে জনসংখ্যার ৯৫ শতাংশকে প্রতিরোধী হতে হবে। ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে এ টিকা বিনা মূল্যে দেওয়া হবে।
