লিক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:২২

 

সবাই আছে দিব্যি সুখে

পরিবেশও ঠিক আছে

নাখোশ তাতে প্রতিপক্ষ

খোঁজে কোথায় লিক আছে।

 

নেই অনাচার নেই অনিয়ম

ইতিবাচক দিক আছে

নাখোশ তাতে প্রতিপক্ষ

খোঁজে কোথায় লিক আছে।

 

বন্ধ খানাখন্দ এখন

রাস্তাঘাটও ঠিক আছে

নাখোশ তাতে প্রতিপক্ষ

খোঁজে কোথায় লিক আছে।