নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪০

 ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সারাদেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, র্যালি, পদযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল : সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বান্দ রোডের অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়। ডায়াবেটিক সমিতি বরিশাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ পিযুষ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মো. হান্নান মল্লিক, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ ইসতিয়াক হোসেন প্রমুখ।

 

রংপুর : সকালে নগরির রাধাবল্লভস্থ সমিতি কার্যালয় চত্বরে  বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকাল সাড়ে ৯টায়  বর্ণাঢ্য র্যালি সমিতি চত্বর থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সমিতি প্রাঙ্গণে ফিরে আসে। এরপর প্রফেসর ডা: লায়েক আহমেদ খান ডায়াবেটিস রোগের উপর বিশেষ আলোচনায় অংশ নেন। রংপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড. রেজাউল হকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত  প্রশাসক  রুহুল আমিন মিঞা।

সিলেট: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে ও নভোনরডিক্স ফার্মা প্রা: লি. এর সহযোগীতায় সকালে হাসপাতালের হলরুমে কর্মশালা এবং কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে শোভাযাত্রা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ডা. মো. শাহ এমরান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এন কে সিনহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এএফএম নাজমূল ইসলাম প্রমুখ।

পিরোজপুর: পিরোজপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরে একটি র্যালি বের হয়। আসমত আলী খান ডায়াবেটিক হাসপাতাল থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে শেষ হয়। পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

পাবনা : সকালে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে ডায়বেটিক সেবা দেয়া হয়। পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সম্পাদক ডাঃ মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আব্দুস সবুর বাবলু প্রমুখ।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি র্যালি সমিতির কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা: রমজান মাহমুদ প্রমুখ।

বগুড়া : বগুড়া ডায়াবেটিক সমিতি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করে। সকালে ডায়াবেটিক হাসপাতালে এক আলোচনা সভা বগুড়া ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভাণ্ডারী।

জয়পুরহাট : জয়পুরহাটের বাবুপাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয় পদযাত্রাটি। এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন লেবু, যুগ্ম সম্পাদক খ. ম আব্দুর রহমান রনি প্রমুখ।

গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরে একটি র্যালি বের হয়। প্রধান প্রধান সড়ক ঘুরে ডায়াবেটিস হাসপাতালে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

কুড়িগ্রাম : শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরে ডায়াবেটিস হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান।

ঝিনাইদহ : ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন প্রমুখ বক্তব্য রাখেন।

নেত্রকোনা : শহরের ছোট বাজারস্থ পুরাতন ডায়াবেটিক ক্লিনিক প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালনী রোডের নতুন অফিসে এসে শেষ হয়। পরে সেখানে সমিতির সভাপতি প্রবীণ চিকিত্সক ডাঃ এম এ হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মোঃ খালিদ হোসেন।

লালমনিরহাট : ডায়াবেটিক সমিতি লালমনিরহাট ও ডা: সেলিমা রহমান ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু।

গোপালগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ডায়াবেটিস হাসপাতালে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

নোয়াখালী: নোয়াখালী ডায়াবেটিক সমিতির সামনে থেকে হাসপাতাল সড়কে র্যালি বের করা হয়। পরে নোয়াখালী ডায়াবেটিক সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেন গুপ্ত।

বড়লেখা (মৌলভীবাজার): সকালে বড়লেখা ডায়াবেটিস সেন্টার থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিস সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ বদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী।

কালাই (জয়পুরহাট): কালাই ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। র্যালিটি কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান প্রমুখ।

সিংড়া (নাটোর): উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আতিকুর রহমান প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলা হাসপাতাল থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনা সভায় ডা. নজরুল ইসলাম, ডা. জুবায়ের আহম্মেদ, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির ব্যবস্থাপনা পরিচালক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ স্টেশন রোডস্থ ডায়াবেটিস কমিটির কার্যালয়ে দিবসের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। পরে হাজীগঞ্জ বাজারে র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মুন্সী, সহ-সভাপতি জিয়াউর রহমান বিপুল, সৈয়দ আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।

পরশুরাম (ফেনী): সকালে একটি র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এ সময় ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাটগ্রাম (লালমনিরহাট): সকালে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আফজাল মিলনায়তনে পৌর মেয়র ও আহবায়ক শমসের আলীর সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান প্রকৌশলী সাঈদ আলী মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।

বিরামপুর (দিনাজপুর): বিরামপুরস্থ পপুলার ডায়াবেটিক এন্ড হেলথ কেয়ার সেন্টারে হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পপুলার ডায়াবেটিক এন্ড হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, ল্যাব ইনচার্জ হাদিসুর রহমান প্রমুখ।

কাহারোল (দিনাজপুর): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে  র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন ফকু, ওসি (তদন্ত) আফজাল হোসেন, ডা. মো. সাজেদুল ইসলাম সুজনসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ: সকালে স্থানীয় ডায়াবেটিস সমিতি চত্বর থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহনেয়ামতুল্লাহ কলেজে এক আলোচনা সভা হয়। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার পরিচালক ডা.  মো. দুরুল হোদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক।

গাইবান্ধা: গাইবান্ধা ডায়াবেটিক সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, ডাঃ শহীদুজ্জামান হারুন, জিল্লুর রহমান, কাজী মকবুল হোসেন, ফজলুল করিম, ওবায়দুর রহমান প্রমুখ।