সিরিয়ায় আইএসের পাল্টা হামলায় নিহত ৩২

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:২৪

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) এর যোদ্ধারা তাদের সর্বশেষ ঘাঁটি রক্ষায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়। খবর এএফপি’র।

মঙ্গলবার একটি যুদ্ধ পর্যবেক্ষক গ্রুপ এ কথা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা চালানোর মতো অবস্থায় আইএস না থাকলেও তারা খারাপ আবহাওয়ার সুযোগকে কাজে লাগায়।

আরো পড়ুন: ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠালো সৌদি আরব 

এ হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ২৩ জন ও আইএসের ৯ জন নিহত হয়।

ইত্তেফাক/এসআর