করোনার বিধিনিষেধ লংঘন, আইরিশ মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০২:২৩

করোনা ভাইরাস প্রতিরোধে জারি করা বিধিনিষেধ লংঘন করে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের কৃষি ও খাদ্যমন্ত্রী ডারা ক্যালিয়ারি। গতকাল শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ডারা ক্যালিয়ারি বুধবার একটি গলফ নৈশভোজে অংশ নিয়েছিলেন যেখানে ৮০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

আয়ারল্যান্ডের নেতা মাইকেল মার্টিন এক বিবৃতিতে বলেছেন, সারা দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তারা পরিবারের জন্য অনেক কিছু উত্সর্গ করছেন। তারপরও করোনার বিধিনিষেধ মেনে চলছেন।

করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় চলতি সপ্তাহে দেশটিতে বিধিনিষেধ আরো কঠোর করা হয়। কৃষিমন্ত্রী বৃহস্পতিবার কয়েক দফা টুইটার বার্তায় তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থণা করেন। —সিএনএন