বিনোদন রিপোর্ট
গতবছর একটি ছবি দিয়েই আলোচনায় ছিলেন আবদুন নূর সজল। ‘হারজিত্’ শিরোনামে ছবিটিতে মাহীর সাথে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন তিনি। তবে ছবিটি এখন পর্যন্ত মুক্তি পায়নি। এমনকি ছবিটি নিয়ে নতুন কোনো খবরও নেই। ছবিটি নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বেশ কয়েকবার জানা যায় গানের শুটিং এখনো বাকি রয়েছে। কিন্তু কবে নাগাদ সবকিছুর পাঠ চুকিয়ে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। এরইমধ্যে নতুন ছবির খবরে সজল। চিত্রনায়িকা পপির সাথে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এই ছবিতে। মডেল ও ফ্যাশন ডিজাইনার পিয়ার হোসেনের প্রথম ছবি ‘স্বপ্নবাজি’তে অভিনয় করবেন সজল।
ছবির গল্প লিখেছেন পিয়ার নিজেই ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। আগামী মাস থেকে এ ছবির কাজ শুরু হবে বলে জানা গেছে।
