তা র কা ব চ ন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

এখন ভালো চিত্রনাট্য পাই না। এ কারণে কাজ কমিয়ে দিয়েছি। ভালো চিত্রনাট্য না পাওয়ার কারণে কাজটা উপভোগ করছি না। এই বয়সে এসে ওই রকম কমেডি অভিনয় করতে ইচ্ছে করে না। আমাদের এখানে নির্মাণে যত্নের খুব অভাব, পরিকল্পনার অভাব। চ্যানেলের যে দোষ দেবো সেটাও দিতে পারছি না। সব মিলিয়ে আসলে শক্ত নীতিমালা নেই, এটাই সমস্যা। এ ক্ষেত্রে কিছু করার সুযোগ আমাদের হাতে নেই। এটা নীতিনির্ধারকদের হাতে। একটা উদাহরণ দিই, আমাদের দেশে নীতিমালা আছে টেলিভিশনে ৭-১০ শতাংশ বিদেশি অনুষ্ঠান প্রচার করতে পারবে। কিন্তু আমাদের দেশে এমনও চ্যানেল আছে ৯০ শতাংশ বিদেশি অনুষ্ঠান প্রচার করে। কিছু করার নেই।

 

ভালো চিত্রনাট্যের অভাবে নাটক কম করা প্রসঙ্গে

অভিনেতা জাহিদ হাসান