প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৯:১৮

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 

 

 

 

 

 

 

১.মুনা অপো রীনার ৫০ টাকা বেশি আছে। রীনা অপো রানার ২০ টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে?

উত্তর: রীনার।

২.৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?

উত্তর: ১৩৫ টাকা।

৩.৪ হালি কমলার দাম ১৪০ টাকা হলে একটি কমলার দাম কত?

উত্তর: ৮.৭৫ টাকা।

৪.১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?

উত্তর: ৫০ টাকা

৫.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?

উত্তর: ১

৬.দেড় ডজন কলমের দাম ৭২ টাকা। ১টি কলমের দাম কত?

উত্তর: ৪ টাকা।

৭.৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত?

উত্তর: ৮৭৫৩০

৮.৫ জনে একটি কাজ ২০ দিনে করতে পারে, ৪ জনে কাজটি কত দিনে করতে পারবে?  উত্তর: ২৫ দিন।

৯.১৫ কেজি চালের দাম ৩০০ টাকা হলে, ৮ কেজি চালের দাম কত?

উত্তর: ১৬০ টাকা।

১০.চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি কত?

উত্তর: ৯৯৯

১১.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখার আগের সংখ্যাটি লেখ।

উত্তর: ৯৯৯৯

১২.পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত?

উত্তর: ১০০০০০

১৩.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত কম?

উত্তর: ১

১৪.১, ৪, ০, ২, ৬ অঙ্কগুলো একবার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

উত্তর: ১০২৪৬

১৫.১, ৪, ০, ২, ৬ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

উত্তর: ৫৩৯৬৪

১৬.৭, ৫, ৯, ০, ২, ১ প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখ। উত্তর: ১০২৫৭৯

১৭.৩১ — (৩´২) + ২৫ = কত?

উত্তর: ৫০

১৮. ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?  উত্তর: ৬০ টাকা।

১৯. এক ব্যক্তির সাপ্তাহিক আয় ১৭৯২ টাকা হলে, আগস্ট মাসে তার আয় কত টাকা হবে? উত্তর: ৭৯৩৬ টাকা