কাজী সাজু’র প্রথম প্রকাশ

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৯:২০

বিনোদন রিপোর্ট

 

তরুণ প্রতিভাবান গায়ক সাজু গানের সাথে নিবিষ্ট থেকেছেন দীর্ঘদিন। সেই ভালোবাসা থেকেই গানের চর্চার প্রকাশ পাচ্ছে। প্রকাশ পেতে যাচ্ছে তার প্রথম মৌলিক গান ‘ভালোবাসায় কি ভুল ছিলো’। নিজের কথা, সুর আর তরিক-এর সঙ্গীতায়োজনে এই গানে কণ্ঠে দিয়েছেন সাজু। আল মাসুদ নির্মাণ করেছেন গানটির ভিডিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রথম গান হিসেবে স্বাভাবিক উচ্ছ্বাস নিয়ে সাজু বলেন, ‘আমার জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে এই গান প্রকাশের মাধ্যমে। তাই কৃতজ্ঞতা ধ্রুব গুহ দাদার প্রতি। সব শ্রেণীর শ্রোতার কথা চিন্তা করেই গানটি লেখা ও সুর করা। গত ১৩ আগস্ট তাদের ইউটিউবে অবমুক্ত করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্পেস এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।