চীনে স্কুলে হামলায় ২০ শিশু আহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৯

রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় ২০ শিশু আহত হয়েছে। গ্রেফতার হয়েছে হামলাকারী। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে বেজিংয়ের শিনচেং জেলার প্রথম সারির প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটে। আহত তিন শিশুর আঘাত গুরুতর। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে স্যোশাল মিডিয়া সাইট ওয়েইবোতে এক বিবৃতিতে জানিয়েছে শিনচেং জেলা সরকার। শিনচেং সরকার হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয়েছে, শিশুদের মাথায় ছুরির আঘাত লেগেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস ট্যাবলয়েড জানিয়েছে, হামলা করা হয়েছে হাতুড়ি দিয়ে। হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তা জানা যায়নি। শিনচেং জেলা ঘটনাটি পরিপূর্ণভাবে তদন্ত করে দেখবে।