নিয়োগ বিজ্ঞপ্তি: সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত নুরুন নেওয়াজ হাই স্কুল, উত্তর যশপুর, ছাগলনাইয়া, ফেনী-এর জন্য ১ জন সহকারী প্রধান শিক্ষক, ১ জন ইংরেজী, ১ জন বাংলা ও ১ জন গণিত শিক্ষক আবশ্যক। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতাদিসহ আবাসিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে স্কুলের সভাপতি বরাবরে ২ কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ আবেদন করতে হবে। -সভাপতি, নুরুন নেওয়াজ হাই স্কুল, মোবাইল- ০১৮১৭২০৭২৩০। সিকে-৫৭
শিক্ষক নিয়োগ: সরকারি বিধি মোতাবেক সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়, ডাকঘর: দোহার, উপজেলা: দোহার, জেলা: ঢাকা এর জন্য শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক, একজন নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও সৃষ্টপদে একজন সহকারী গ্রন্থাগারিক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ০১ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আহ্বান করা হইল। —প্রধান শিক্ষক, ০১৭১২৩৩৪৮৪৭। সিএম-৩৯
নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ এ সরকারি বিধি মোতাবেক শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ আই এফ আই সি ব্যাংক, বন্দর শাখার হিসাব নং-১২২৮০২৮৬৬৭০৪১ এ ৬০০/- (ছয়শত) টাকা জমা দিয়ে জমাদানের রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৪-০১-২০১৯ ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। —সভাপতি, ০১৮৪৯৬১৫৯০৫। সিএম-৩৫
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়-এর বিধি অনুযায়ী এমপিওভুক্ত শেখ রাসেল ডিগ্রি মহাবিদ্যালয়, ডাকঘর: লুন্দি, রাজৈর, মাদারীপুর-এর স্নাতক (সম্মান) পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, মার্কেটিং ও হিসাব বিজ্ঞান বিষয়ে ০৪ জন করে প্রভাষক আবশ্যক। অগ্রণী ব্যাংক, টেকেরহাট শাখা, শেখ রাসেল মহাবিদ্যালয় এর সঞ্চয়ী ০২০০০০৪১৮৭৪৪৬ নম্বর হিসাবে পাঁচশত টাকা জমা দিয়ে, জমা রসিদের মূলকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে। -অধ্যক্ষ সিকে-৫৯
