এই সময়ের ছড়া
অবিনাশ আচার্য
কী যে কাল যায়
এই করোনায়
ভয়ে দিন পার
খুলে যাক দ্বার
নয়া ভ্যাকসিন
এসে যাক দিন।
ওই শোনা যায়
কোন মিডিয়ায়
ভ্যাকসিনে টিক
তিন ফেজে ঠিক
রোগ নিবারক
হায় কী চমক!
যত দিন যায়
গতি পালটায়
মাঝপথে হ্যাক
ধীর ফিডব্যাক
সিস্টেমে লিক
রং করা পিক।
মুনাফার ভর
খুব সমাদর
কার আগে কার
জমে কারবার
আগভাগে বুক
অতি উত্সুক।
