মুহম্মদ আনিসুল হক
২৩ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। মন ভালো থাকবে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কোনো আশা পূরণ হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
