অনৈতিক কাজে ব্যবহার করায় কিছু পুলিশ সদস্য দানবে পরিণত হয়েছে ------- ড. কামাল হোসেন

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:৫৮

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের কারণে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে দেশের জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। গতকাল শনিবার দলের নেতাদের সঙ্গে                  অনলাইন সভায় তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে চলছে দুর্নীতি। তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বন্যা ও নদীভাঙনে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে; মানুষের ঘরবাড়ি, জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। জনগণের অধিকার রক্ষায় ও দেশের সমস্যাগুলো সমাধানে জাতীয় ঐক্যকে জোরদার করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট মুহসিন রশীদের চেম্বারে দলীয় এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মোশতাক আহম্মেদ প্রমুখ।