চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সরল ইউনিয়নের পূর্ব মিনজিরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হলেন-রুবি আক্তার (৩২) ও আহত তার স্বামী মোহাম্মদ ফরিদ (৩৮)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়িতে বিদ্যুতের সুইস টিপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হন তারা। পরিবারে সদস্যরা তাদের দ্রুত বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার নিগার সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট রুবি আক্তারকে মৃত ঘোষণা করেন। আর স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পরিবারে ৩ কন্যা সন্তান রয়েছে। আহত ফরিদ ৪ দিন আগে বিদেশ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।
আরও পড়ুন: ডাক বিভাগের মহাপরিচালককে বরখাস্তে লিগ্যাল নোটিশ
এ ব্যাপারে ডাক্তার নিগার সুলতানা বলেন, ‘হাসপাতালে আনার আগেই রুবি আক্তারের মৃত্যু হয়। স্বামীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এএএম
