বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখায় ৬৫৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন-রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের মৃত হেরাইয়া মালের ছেলে গোপাল মাল (২৮) এবং বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানের আপনা মানরাজির ছেলে উজ্জল মানরাজি (২৫)। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইছারপুল এলাকা থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর গ্রামের রহমত আলীর ছেলে মমিন মিয়া (২৮) ও একই জেলা সদরের রাজঘর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে মোঃ খায়ের (৩৫)। ব্রাহ্মণপাড়া থানার এসআই তীথংকর দাস জানান, মঙ্গলবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর-বাগড়া সড়কের ইছারপুল এলাকা থেকে সন্দেহভাজন ওই দুইজনকে আটক করা হয়।
