রংপুরে জেএমবির উত্তরাঞ্চলের সমন্বয়কসহ চার জন গ্রেফতার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪১

রংপুর অফিস

জেএমবি’র উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ও তার ৩ সহযোগীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রংপুরে র্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইও মোজাম্মেল হক জানান, গত ৭ জানুয়ারি রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার মমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে জেএমবি’র উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক আবদুর রহমান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। একই এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী লোকমান আলী, মিজানুর রহমান ও আছিনুর ইসলাম নামে জেএমবি’র ৩ সদস্যকেও গ্রেফতার করা হয়।