ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম পারুল (৪৫)।করোনা ভাইরাস ছাড়াও পারুল ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ক্যান্সারের চিকিৎসার কেমোথেরাপি দেয়ার জন্য করোনা পরীক্ষা করাতে গিয়ে তিনি গত ১১ আগস্ট পজিটিভ আসে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান। স্বাস্থ্য বিভাগ রবিবার বিকেলে খবরটি প্রকাশ করে। মৃত্যুর আগে পারুল কেমোথেরাপি দিতে পারেন নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রাণেশ পণ্ডিত জানান, আজ রবিবার তার করোনা ফলোআপ নমুনা পরীক্ষার কথা ছিল।
ইত্তেফাক/আরকেজি
