ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলবাড়ীয়ার ধামর মুমেনুন্নেছা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাও. মোঃ গোলাম মোস্তফাকে রবিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার পুলিশ আঃ কাদের নামে একজনকে আটক করেছে। মাদ্রাসা সুপার বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
ঘটনার রাতে উপজেলার কৈয়ারচালা নছের মোড় থেকে বাড়ি ফেরার পথে অন্নেষণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছাতেই মাদ্রাসা সুপার হামলার শিকার হন। এ সময় তার চিত্কারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সোহেল গংয়ের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
