সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
মঙ্গলবার সুন্দরগঞ্জ উপজেলায় মেয়েকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে বাবা ফয়জার রহমানের মৃত্যু হয়েছে। গাইবান্ধা জেলা শহর থেকে যাত্রীবাহী মাইক্রোযোগে বাবা ও মেয়ে নিজ বাড়ি উপজেলার পশ্চিম সোনারায় গ্রামে আসছিল। এ সময় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সুবর্ণদহ পৌঁছামাত্রই বগুড়া নার্সিং কলেজের শেষ বর্ষের ছাত্রী মেয়ে আরফিনা বেগম গাড়ির পিছন দিক থেকে আকস্মিকভাবে রাস্তায় পড়ে যায়। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে গিয়ে ফয়জার রহমান গাড়ি থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অসুস্থ মেয়েকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
