গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আলী আজম সরদার নামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের বিলে একটি জমির বীজতলায় এ ঘটনা ঘটে। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলী আজম সরদার বাবরগাতী গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। গোপালগঞ্জ সদর থানার এসআই মো. বকুল হোসেন বলেন, ওই গ্রামের মৃত আমজাদ আলী শেখের ছেলে মিকাইল শেখ ও নূর ইসলাম শেখ বিলের মধ্যে ধানবীজ ইঁদুরের কবল থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার খুব ভোরে আলী আজম সরদার ওই ফাঁদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
