বরিশাল অফিস
বিএম কলেজে বোটানিক্যাল গার্ডেনে লন টেনিস কোর্ট নির্মাণ বন্ধের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সামনে মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাগর দাস আকাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সন্তু মিত্র প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের গবেষণা কেন্দ্র বোটানিক্যাল গার্ডেনে টেনিস কোর্ট নির্মাণ করাটা অযৌক্তিক। এখানে বিরল প্রজাতির গাছ রয়েছে। যেগুলো দিয়ে শিক্ষার্থীরা নানা জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু কলেজ প্রশাসন কিভাবে এখানে টেনিস কোর্ট করার অনুমতি দিল তা আমাদের বোধগম্য নয়।
তারা টেনিস কোর্ট নির্মাণ বন্ধ ও বোটানিক্যাল গার্ডেন সংস্কারের দাবি জানান।
