কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সমাজসেবক কাজী আব্দুল হান্নান, অ্যাডভোকেট খান চমন-ই- এলাহি, উদীচী শিল্পীগোষ্ঠীর কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন সেন কংকন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, সমাজসেবক রফিকুল ইসলাম হাওলাদার।
টাঙ্গাইলে সৈয়দ আশরাফের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল
টাঙ্গাইল প্রতিনিধি জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুতে সোমবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ, ছাত্র লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী, বিভিন্ন পেশার জনতা ছাড়াও সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। মিলাদ মাহফিল শেষে তার বিদেহী আত্মার চির শান্তি কামনায় দোয়া করা হয়। সেই সাথে দোয়া করা হয় সকল মরহুম নেতা-কর্মী ও আত্মীয়-স্বজনদের জন্যও। জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতার জন্যও বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, আলমগীর খান মেনু- সহ-সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, সিরাজুল হক আলমগীর- সভাপতি, টাঙ্গাইল শহর আওয়ামী লীগ, শাহজাহান আনসারি যুগ্ম সাধারণ সম্পাদক প্রমুখ।
বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। গত রবি ও সোমবার রাতে তিনি উপজেলার রাজিহার, বাকাল, বাগধা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে ওই সকল এলাকার হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেছেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক। এবছর এখন পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ১ হাজার ৬৬৫ পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে বলে জানান ইউএনও।
কাঠালিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষানুরাগী মো. শহীদুল আলম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার অনু কিশোর দাস মুন, উপজেলা জাইকা প্রতিনিধি মো. রিয়াজুর রহমান রিয়াজ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।
তিতাসে স্বাস্থ্যসম্মত জীবন যাপন শীর্ষক কর্মশালা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন ও পরিবেশের প্রভাব শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার ১২টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন পেশা ও শ্রেণির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সমাজসেবা কর্মকর্তা মো. আলামিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, মত্স্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মাহমুদ হাসান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক জান্নাতুল ইসলাম, জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রধান, সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা ব্র্যাক ম্যানেজার বিপুল বিশ্বাস প্রমুখ।
রাজাপুরে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা রাজাপুরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘বাংলার পরশ পাথর’ উপাধিতে ভূষিত করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার চাড়াখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ ফরাজী। গতকাল মঙ্গলবার লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৮-২০১৮ সাল মাত্র ১০ বছরে একটি দরিদ্র দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা আর কোনো রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের পক্ষে সম্ভব হয়নি। ৪ বারের সফল প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যার পরশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ সত্যি সত্যিই সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, আসছে আগামী ২৬ মার্চ ২০১৯ রাজধানীতে যে মঞ্চে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। সেই মঞ্চে তাকে যেন তার এই দাবিটি ঘোষণা পত্র হিসেবে পাঠ করার ব্যবস্থা করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মল্লিক।
