উত্তরায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০০:১৯

১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত ও ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দক্ষিণখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।