ফিলিপাইনে নারীর আত্মঘাতী বোমা হামলা, ১০ জন নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৫:৪৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণে সেনা সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এক নারী এই আত্মঘাতী বোমা হামলায় চালায় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

ফিলিপাইনের রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন বলেছেন, সোমবার দুপুরে দেশটির দক্ষিণের অন্যতম প্রদেশ সুলুর রাজধানীতে বিস্ফোরণ ঘটে।

তিনি আরো জানান, বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি মোটরসাইকেল সামরিক বাহিনীর ট্রাকের কাছে গিয়েছিল। এসময় প্রথম বিস্ফোরণে পাঁচ সেনা ও চারজন বেসামরিক লোক মারা গিয়েছিল।

লেফটেন্যান্ট জেনারেল কর্লেটো ভিনলুয়ান জানিয়েছেন, কর্তৃপক্ষ যখন অঞ্চলটিকে ঘিরে ফেলে, তখন আবার এক নারী আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে আরো একজনের মৃত্যু হয়। 

দুটি হামলায় কমপক্ষে ১৭ জন সেনা সদস্য আহত হয়েছেন। খবর: আলজাজিরা

ইত্তেফাক/জেডএইচ