দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৮:২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কপোতাক্ষ ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দ্দার (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। 

হানেফ জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকালে হানেফ তার বাইসাইকেল যোগে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। এ সময় কেটো পুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে হানেফের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম