২০০৯ সালের যাত্রা শুরু হয়েছিল দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে নিবিষ্টভাবে নিয়োজিত দশটি প্রতিষ্ঠানের সম্মিলিত একটি নতুন উদ্যোগ ‘দেশীদশ’। বাংলাদেশের ফ্যাশনশিল্প প্রসারে দেশীদশ নতুনধারার পথিকৃত হিসেবে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠেছে এই শিল্পের সামগ্রিক পরিমন্ডলে। বাংলাদেশের ফ্যাশন অনুরাগীদের পৃষ্ঠপোষকতায় এর শাখা ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। বর্তমানে দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ১০টি প্রতিষ্ঠান— নিপুন, কে ক্র্যাফট, অঞ্জনস্, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি নিয়ে দেশীদশ। যাদের উদ্দেশ্য দেশীয় কৃষ্টি-সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এদেশের তাঁত, কারু ও বয়নশিল্পের উন্নয়ন এবং সমৃদ্ধি সাধন।
বর্তমানে এর ৫টি বিক্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে ঢাকায় ২টি ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় রয়েছে ১টি করে।
দেশীদশ’র সাফল্যের ১১ বছর পূর্তি উপলক্ষে সব শুভান্যুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে দেশীদশ। সেইসঙ্গে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উত্সবে শামিল হতে ক্রেতাসাধারণকে সকল পণ্যে উপহার হিসেবে দিচ্ছে ১০%-৫০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়। অফারটি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। দেশীদশ’র বসুন্ধরা সিটি শপিং মল ও গুলশান, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া আউটলেটে মিলবে মূল্যহ্রাসের এই সুযোগ। মূল্যছাড়ের এই উত্সবে ভোক্তারা পাবেন পোশাক, অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল ও উপহার সামগ্রীর বিশাল সম্ভার।
