মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:২২

জাতীয় শোক দিবস ও শোকের মাস উপলক্ষে মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাদারীপুর র‌্যাব ক্যাম্প প্রাঙ্গণে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ক্যাম্পের কর্মকর্তাবৃন্দরা, মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, কার্যকারী সদস্য শাহাদাত হোসেন জুয়েল, সাংবাদিক আজাহার হোসেন ও জুয়েল হোসেন জয়সহ মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া কর্মসূচি হিসেবে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।  

আরও পড়ুন: ভারতে করোনা সংক্রমণ ৩১ লাখ ছাড়াল

এ সময় মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস. এম. আরাফাত হাসান বলেন, ‘জাতীয় শোক দিবস ও শোকের মাসে আমরা দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছি। এছাড়া শোক দিবসের অংশ হিসেবে আজ আমরা শহরের প্রধান সড়কসহ সরকারের বিভিন্ন দপ্তরের খালি জায়গায় বৃক্ষরোপণ করছি।’

ইত্তেফাক/এএএম