ক্যাপসন নিউজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।  যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কানুতোষ মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম উপস্থিত ছিলেন

০০০০

চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চান্দা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৮৭তম এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দা বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মো. আহসান হাবিব (নেভি), সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল (বকর)

০০০০

অনলাইনে কেনাকাটার সাইট ‘অথবা ডট কম’ থেকে লাইফস্ট্যাইল পণ্যের তিন ব্র্যান্ড ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ লক্ষে সোমবার রাজধানীর বাড্ডায় ‘অথবা ডট কম’ এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। এতে ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পক্ষে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের চীফ কোঅর্ডিনেশন অফিসার জি এম রাশেদুল হক এবং ‘অথবা ডট কম’ এর হেড অব বিজনেস আজিম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন 

০০০০০

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের ৩য় বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় বি এম ইউসুফ আলী পুনরায় ২০১৯-২০২০ সালের জন্য ফোরামের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়াও নব নির্বাচিত কার্যকরী নির্বাহী পরিষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন