নোয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০১

নোয়াখালী প্রতিনিধি

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে সদর উপজেলার ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেছে উপজেলা পরিষদ।

সদর উপজেলা পরিষদ জানায়, উপজেলার ১৯৮টি প্রাথমিক বিদ্যালয়, ৮৯টি উচ্চ বিদ্যালয় ও  মাদ্রাসা এবং সাতটি কলেজের জন্য ক্রীড়া সামগ্রী  ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কেরামবোর্ড, দাবা এবং সাংস্কৃতিক সামগ্রী হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে।

গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য  এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার, উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ প্রমুখ।