ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ ও করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। করোনায় মৃতরা হচ্ছেন- শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের তাপস সাহা, ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের জজ কোর্টের কর্মচারী সাইফুল ইসলাম ও লক্ষ্মীপুর গ্রামের মাজেদা বেগম। তাপস সাহা ও মাজেদা বেগম ঢাকাতে ও সাইফুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। করোনার উপসর্গ নিয়ে শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের সোহরাব হোসেন মারা গেছেন।
এদিকে, জেলায় নতুন করে আরো ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৬৭ জন। সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, শৈলকুপা উপজেলায় ১৭ জন, হরিণাকুন্ডু উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ১৩ জন, কোটচাঁদপুর উপজেলায় ৬ জন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছে।
ঝিনাইদহ জেলায় মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। দ্রুত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। জেলার সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, হাট বাজার ও দোকান পাটে আগের মত ভীড় করে মানুষ কেনাকাটা করছে। এমনকি অনেকে মাক্স পর্যন্ত ব্যবহার করছে না। আর সামাজিক দূরত্বের কেউ পরোয় করছে না। এতে জেলায় করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে চলেছে।
ইত্তেফাক/আরকেজি
