পুরো আইপিএলই হবে ভারতে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০৩

স্পোর্টস ডেস্ক

এ বছর ভারতে সাধারণ নির্বাচন হওয়ার পরও আইপিএল এর পুরো আসরই দেশে অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ শুরু হবে আসরটি। তবে এখনো সূচি চূড়ান্ত হয়নি। আইপিএল এর গভর্নিং কাউন্সিল ও সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) এ সিদ্ধান্ত নেয়। যদিও গুজব ছিল যে ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য ক্রিকেট দুনিয়ার সবচাইতে অর্থকরি টি-টোয়েন্টি আসরটি এবার বিদেশে অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, ২০০৯ ও ২০১৪ সালের আসর দুটিও নির্বাচনের কারণে বিদেশে অনুষ্ঠিত হয়েছিল।