ডোমারে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৯:১৯

নীলফামারীর ডোমার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। 

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের অর্থায়নে সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয় করা হয়েছে ম্যুরালটি নির্মাণে। 

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে জেহাদি বইসহ জেএমবি সদস্য গ্রেফতার

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

ইত্তেফাক/এএএম