জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত রবিবার (২৩শে আগস্ট) জার্মানির রাজধানী বার্লিনে বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মিজানুর হক খান। সভাটি পরিচালনা করেন নুরজাহান খান নুরি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকি রুবেল,ওয়াদুত মিয়া, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার ,সূর্য কান্ত ঘোষ, মোহাম্মদ কুদ্দুস আলী, প্লাবন ভূঁইয়া, আউয়াল খান ও রুবেল শরিফসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যেকোন বিদায়ই কষ্টকর। রাষ্ট্রদূতের সাথে গত কয়েক বছরে বাংলাদেশি সকলের যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে এজন্য এ বিদায় আরও বেশি কষ্টকর।’
আরও পড়ুন: ‘আওয়ামী লীগ বৃক্ষরোপণ করে, বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে’
রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ তার বক্তব্যে প্রবাসীদের অনেক প্রশংসা করে বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রবাসীদের ভূমিকা অনেক বেশি।’ দূতাবাসের কাজের ক্ষেত্রেও সকলের সর্বাত্মক সহযোগিতা তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ইত্তেফাক/এএএম
