উ দ্যো গ সেলাই’র গল্প

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:২৭

 

সালটা ২০০৮, দেশ অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে মাত্র একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং জীবন সংগ্রামে নিজের পুরোটা দিয়ে নিজের উদ্যোগ ‘সেলাই’ নিয়ে পড়েছিলেন রুবাবা। ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় স্বপ্নকে সত্যি করার পথে সেলাই’র যাত্রা শুরু করে রুবাবা। প্রথমদিকের গল্প জানতে চাইলে রুবাবা বলেন, খুব বাজে কিছু বিষয়ের সম্মুখীন হতে হয়েছে। প্রথম শুধু দুটো সেলাই মেশিন নিয়ে আমরা একটা দোকান ভাড়া নেই। প্রথম কয়েক মাস অর্ডার পেতাম না। তবে আরিফ সবকিছুতেই আমার পাশে থাকতো। একেবারে প্রথম যেদিন ‘সেলাই’ প্রতিষ্ঠার কথা মাথায় এলো সেদিন থেকে শুরু করে এখন পর্যন্ত সে প্রতিদিন অফিসের পর আমার সঙ্গে থাকে। দু’জনে থান কাপড়ের বস্তা হাতে নিয়ে কতো দোকানে যে দিনরাত ঘুরেছি! তবে ভালো দিক ছিল অনেক সাপোর্ট পেয়েছি পরিচিত অনেকের কাছ থেকে। কথাটা বললাম এই কারণে যে, খারাপ সময়ে মেন্টাল সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন!

২০১৮ সালের দর্জির দোকান থেকে ‘সেলাই’ আজ দেশের নামী-দামি শপিং মলগুলোতে চারটি আউটলেট প্রতিষ্ঠা করেছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির আছে জামাকাপড় ম্যানুফেকচারিং মেশিন। আর সব জায়গাতে রুবাবা আকতারকে সবাই এক নামে চেনে—‘সেলাই আপু’। সেলাই’র ফেসবুক পেজ: https://www.facebook.com/shelaibd/

রুবাবা বিশ্বাস করেন, সততা ও নিষ্ঠার সাথে নেওয়া যে কোনো উদ্যোগ সফল হবেই। তিনি বলেন, আমরা যেটা ভালোবাসি—স্বপ্ন সেটা নিয়েই দেখা উচিত। কাজের মাধ্যমে বেঁচে থাকতে হবে মানুষের মনে।