অসহায়দের পাশে এবি ফাউন্ডেশন

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:২৭

 

করোনাকালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আবুল বাসার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবার ও দিনমজুর শ্রমিকদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমান লকডাউন সমস্যার কারণে অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে পাচ্ছেন না বেতন, ব্যবসার অবস্থাও সুবিধাজনক নয়। আবুল বাসার ফাউন্ডেশনের সদস্যরা এ ধরনের অবস্থায় থাকা শ্রমিকদের ঈদের উপহার প্রদানের পরিকল্পনা করেন। এর মধ্যে যুক্ত হয়  রিয়েল ক্যাপিটা গ্রুপ নামের একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আবুল বাসার ফাউন্ডেশনের সদস্যরা তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বেচ্ছায় উপহার বিতরণ কাজে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশে বিভিন্ন জেলায় বসবাস করে এবং সমস্যাগ্রস্ত— এরকম পঞ্চাশের বেশি পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক অনুদান। শতাধিক পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের নতুন বস্ত্র এবং ৫৫০ পরিবারের সদস্যের হাতে ‘ঈদ শুভেচ্ছা উপহার’ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে আর্থিক অনুদান। কয়রা উপজেলার বেদকাশী ইউনিয়নের কাটমারচর গ্রামে বন্যার মধ্যেই কোরবানি দিয়ে প্রায় দেড় হাজার মানুষকে খাবার দিয়েছেন তারা। একাজে ৩০ জনের স্বেচ্ছাসেবক টিমকে সহযোগীতা করেন স্থানীয় ‘মানব কল্যাণ ইউনিট’ নামের একটি সংগঠন। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আরিফুজ্জামান বলেন, আমাদের ফাউন্ডেশনের জন্মই জনকল্যাণ সাধনের উদ্দেশে। আমরা আরো বেশী মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও আমাদের প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রমে যুক্ত থাকবে।