একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে ঐ দেশের প্রশিক্ষিত জনসংখ্যা তথা জনশক্তির দক্ষতা ও পারদর্শিতার ওপর। কারন দেশের ভবিষ্যত নেতৃত্বকে যথাযথ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা না গেলে সেই দেশের জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাড়ায়। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থায়, কারন শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয় না। আর তাই শিক্ষা ক্ষেত্রেও এসেছে পরিবর্তনের ছোয়া। শিক্ষা ব্যবস্থা হতে হবে সুনির্দিষ্টরূপ বাস্তবসম্মত ও কর্মমূখী।
করোনার মতো মহামারির সময়েও নিজস্ব অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে ক্লাস, পরীক্ষা, অনলাইন অভিভাবক সভা ও জাতীয় দিবস উদযাপন অব্যাহত রেখেছে ডিটিআই। যার কারনে ডিটিআই কারিগরি শিক্ষা বোর্ডসহ সরকারের বিভিন্ন পর্যায়ে প্রশংসিত হয়েছে। কোন প্রকার জনসমাগম এড়িয়ে বর্তমানে শতভাগ অনলাইনে ভর্তি চলছে।
ডিটিআই পরিচালিত সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সম্পূর্ণ গভীরভাবে তাত্ত্বিক, ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রশিক্ষণ মূলক, যা উচ্চ শিক্ষিত ও বাস্তব জ্ঞানে গুনান্বিত শিক্ষক মন্ডলী এবং সুদক্ষ ল্যাব প্রশিক্ষক দ্বারা পরিচালিত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী অথবা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্র/ছাত্রীরাও ভর্তি হতে পারবে। বোর্ড কর্তৃক সিট সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩-৪৯৩২৬৭ নম্বরে। হওয়ায় ব্যাচ পূর্ণ হওয়ার পূর্বেই আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। অনলাইনে ভর্তি হতে চাইলে http://admission.dti.ac/ ঠিকানায় প্রবেশ করতে পারেন। এছাড়াও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য মিলবে www.dti.ac ঠিকানায়।
