কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ১০নং জোড্ডা ইউনিয়নের ঘোড়াময়দান গ্রামের কালিভিটা সংলগ্ন ব্রিজের মাঝখানটা ভেঙে যায় ২০১৭ সালের শুরুর দিকে। কিন্তু আজ অব্দি সংস্কারের ব্যাপারে নেই কোনো উদ্যোগ। এটি ব্রিজ নয়, যেন মৃত্যুকূপ! এখান দিয়ে প্রতিদিন শিক্ষার্থী থেকে শুরু করে নানা পেশার মানুষ যাতায়াত করে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরকার দেশের অনেক উন্নয়ন করছে এবং অনেক ধরনের প্রকল্প বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। একজন নাগরিক হিসেবে আমি আশাবাদী প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে এবং আমাদের দেশ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। পরিশেষে, গ্রামবাসীর কল্যাণে ব্রিজটি সংস্কারের জন্য আশু পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মু. সায়েম আহমাদ, নাঙ্গলকোট, কুমিল্লা
