বন্যা পরিস্থিতিতে নদীভাঙনে অনেক মানুষ ঘরবাড়ি, জমিজমা হারিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। চরম দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত অঞ্চলের মানুষ। বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। এতে অনেক রাস্তাঘাট, ঘরবাড়ি, কালভার্ট ও সেতু ভেঙে গেছে। পানিতে তলিয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। একদিকে করোনাভাইরাস অন্যদিকে বন্যায় মানুষের দুর্দশার সীমা নেই। পানি কমার পরও অসহায়ভাবে জীবনযাপন করছে তারা। বেড়েছে দুর্ভোগ। থাকার ঘর নেই, খাবার নেই। এ দুর্ভোগ কাটিয়ে উঠতে সরকারের নজরদারি বিশেষভাবে বাড়াতে হবে। নদীভাঙন নিয়ন্ত্রণে সুপরিকল্পিতভাবে ভাবতে হবে। দেশবাসীকেও ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িতে দিতে হবে।
বাদশাহ আবদুল্লাহ, কাপাসিয়া, গাজীপুর
