মহান মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সিআর দত্ত (বীর উত্তম) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কৃপেশ পাল প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, এই গুণি ব্যক্তির মৃত্যুতে জাতি হারালো এক মহান নেতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হারালো এক অভিভাবক। তার মৃত্যুতে পরিষদের যে ক্ষতি হলো তা অপূরনীয়।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) সি. আর. দত্ত (বীর উত্তম) ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/এসি
