রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরু করছে সেনাবাহিনী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০৯

রাখাইনে জাতিগত বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করছে মিয়ানমার সেনাবাহিনী। সোমবার সেনাপ্রধানের সঙ্গে অং সান সু চি’র সরকারের আলোচনায় অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরের শুরু থেকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মি’র (এএ) মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েক হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। রাখাইনে অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করছে আরাকান আর্মি। এই রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের আগস্টে নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এই অভিযানের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা।

মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতয় বলেন, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং অন্যান্য মন্ত্রীরা সেনা নেতৃবৃন্দের সঙ্গে পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। সন্ত্রাসীদের গুঁড়িয়ে দিতে প্রেসিডেন্টের দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।