মাদারগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যা, যুবক আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১২:৪১

পারিবারিক কলহের জের ধরে মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর গ্রামে গৃহবধূ মুসলেমা আক্তার শিখা(৩৮) ও তার ছেলে তৌফিকুল তুহিন (৩) হত্যার শিকার হয়েছে। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ সকালে তাদের লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী হারুন অর রশিদ পলাশকে থানায় আটক করা হয়েছে। সকালে জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ঘটনাস্থল পরিদর্ন করেছেন। পুলিশ সুপার বলেন, মা ও ছেলে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম পাওয়া গেছে। 

এই রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানিয়েছেন, পলাশ বেশ কিছুদিন প্রবাসে ছিলো। প্রবাস থেকে এসে উপজেলা সদরে একটি করাতকল এর ব্যবসা করতো। এখন বাড়িতে একটি পোল্ট্রি ফার্মে ব্যবসা করে। তার সাথে স্ত্রী শিখার সম্পর্কের টানাপোড়ন চলছিলো। 

ইত্তেফাক/এএম