করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাট শহরের সঙ্গীত প্রশিক্ষক ও মল্লিকেরবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শুকদেব রায় চৌধুরী (৫০) বুধবার (২৬ আগস্ট) দুপুরে খুলনার কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন।
শুকদেব রায় চৌধুরী জেলা শিশু একাডেমীর প্রশিক্ষকের পাশাপাশি শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিকালে বাগেরহাটের কেন্দ্রীয় শ্মশানে করোনা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাহ করা হয়েছে।
এনিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তদের মধ্যে ২০ জন মারা গেল। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭২ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ৪৫ কিমি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা আক্রান্তের মধ্যে রয়েছে কচুয়া উপজেলায় ২ জন, বাগেরহাট সদর উপজেলায় ১ জন ও মোংলা উপজেলায় ১ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭২ জনে। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ২০ জন মারা গেলেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। অন্যরা হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।’
নতুন করে করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ইত্তেফাক/এএএম
