চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৪৫ কিলোমিটার ব্যাপী সড়কের সংস্কারের কাজ উদ্বোধন করেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকাল ৩ টায় এ উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, বুধবার বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রায় ৪৫ কিলোমিটার ব্যাপী ৭নং কুমিরা ইউনিয়নের কাজী পাড়া থেকে ১নং সৈয়দপুর ইউনিয়নের কমর আলী বাজার পর্যন্ত হাবিব আহম্মদ চৌধুরী সড়কের সংস্কার কাজের উদ্বোধন করে।
এ সময় উপস্থিত ছিলেন- ৪নং ইউনিয়ন সভাপতি মো. খোরশেদ আলম, ১নং ইউনিয়ন সেক্রেটারি মো. নিজামুদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর, পৌরসদর বাজার কমিটির সেক্রেটারি মো. বেলাল হোসেন, ৪নং ইউনিয়ন সেক্রেটারি শাহাবুদ্দীন, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, রতন মিত্র, আযাদ মেম্বার, মুক্তিযোদ্ধা আবু বক্কর, জাহেদ হোসেন চৌধুরী ফারুক, আনোয়ার আজিম, মো. রুহুল আমিন, মো. শাহজাহান, মো. আকতার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খাঁন প্রমুখ।
আরও পড়ুন: গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে রংপুর সিটি মেয়রের সংবাদ সম্মেলন
প্রধান অতিথি বাকের ভূঁইয়া তার বক্তৃতায় বলেন, ‘বর্তমান সরকার জনগণের জন্য কাজ করতে গিয়ে দেশকে ডিজিটাল দেশে রূপান্তর করে। গ্রামীণ জনপদকে একটি উন্নত জনপদে গড়ে তুলতে সক্ষম হন। আর সীতাকুণ্ডের ব্যক্তিত্ব হাবিব আহম্মদ চৌধুরী একজন হ্নদয়বান ব্যক্তি বিধায় তার নামে ৪৫ কিলোমিটার সড়কটির নামকরণ করা হয়। তাই অতি সহসা এ সড়কটি সংস্কার হয়ে জনগণসহ গাড়ি চলাচলের উপযোগী হয়ে উঠবে।’
ইত্তেফাক/এএএম
