নবগঠিত মন্ত্রীসভায় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাককে গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনে তার সরকারি বাসভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস ও গবেষণা প্রতিষ্ঠানসহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এছাড়াও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বিসিএস (কৃষি) এসোসিয়েশন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ড. মোঃ আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
