ভাণ্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আব্দুর রব মাস্টারের ইন্তেকাল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:১৯

ভাণ্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন  (কে.জি) স্কুলের অধ্যক্ষ, ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুর রব হাওলাদার (৭৫) সোমবার বিকালে হূদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি), দৈনিক ইত্তেফাকের সম্পাদক এবং পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন ও দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেসন্স লিঃ-এর পরিচালক তারিন হোসেন।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে ভিটাবাড়িয়া গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, জেপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, উভয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন।