মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:১৯

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এ.কে.এম সাহিদ রেজার মা বেগম রওনক আফজা গতকাল মঙ্গলবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর উত্তরায় প্রথম জানাজা শেষে তার মরদেহ ফেনীর রাজনগরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ, সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করে মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।