চেলসি থেকে রোমায় পেদ্রো

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৪

ফ্রি টান্সফার সুবিধায় চেলসির সাবেক উইঙ্গার পেড্রোকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে সিরি ‘এ’র এএস রোমা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি।

চেলসির হয়ে ২০৬টি ম্যাচে করেছেন ৪৩টি গোল। এক বিবৃতিতে বার্সেলোনার সাবেক এই স্প্যানিশ উইঙ্গার বলেছেন, ‘রোমাতে আসতে পেরে আমি দারুণ আনন্দিত। এখানকার চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। আশা করছি, আসন্ন মৌসুমে ক্লাবের লক্ষ্য পূরণে অবদান রাখতে পারব। সমর্থকরা আমাকে এখানে যেভাবে স্বাগত জানিয়েছে তাতে আমি কৃতজ্ঞ। তাদের খুশি করার আশা রাখি।’ জানিয়ে রাখা ভালো, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিরি ‘এ’র নতুন মৌসুম।