এই সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ :জাফরুল্লাহ

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:১৫

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে। এই সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ, তারা কারো কথা শুনছে না। গতকাল বুধবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা ও ব্লাড ডোনেশন সেন্টারে প্লাজমা দান করেন সদ্য করোনামুক্ত বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। ডা. জাফরুল্লাহ             বলেন, আমি মার্চে বলেছি করোনা সংক্রমণ শুরু  হয়েছে, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। হাসপাতালে রোগীরা অক্সিজেনের জন্য ভর্তি হয়। কিন্তু আমরা দেখছি প্রাইভেট হাসপাতালগুলো অক্সিজেনের অনেক বেশি দাম নিচ্ছে। এটা প্রতারণা। ১ হাজার লিটার অক্সিজেনের জন্য খরচ হয় ৭০ টাকা। কিন্তু  আমরা দেখেছি অনেক হাসপাতাল লাখ টাকার বিলও নিচ্ছে। সরকারের নৈতিক দায়িত্ব হবে এসব জিনিসের দাম নির্ধারণ করে দেওয়া। তা না হলে জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে না। রুমিন ফারহানাকে বলব সংসদে এ বিষয়টা উত্থাপন করতে। অক্সিজেন তো ফ্রি হওয়া উচিত।